আপনার বাবা-মা আপনাকে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আদর-যত্ন দিয়ে বড় করেছে, সেসব আপনার মনে নেই! অথচ কোনদিন আপনাকে একটু বকাঝকা করেছিল, সেটা ঠিকই মনে আছে।
আপনার বন্ধু, লাইফ পার্টনার, সব সময় আপনাকে বুঝেছে, সম্মান দিয়েছে, পাশে থেকেছে— সেসব আপনি ভুলে যান, কিন্তু একদিন যদি একটু ভুল বোঝাবুঝি হয়, সেটা মনে গেঁথে যায় চিরদিনের মতো।
আপনার জীবনে অসংখ্য মানুষ প্রতিদিন আপনাকে ভালোবাসা, সহানুভূতি, সহায়তা দেয়—
কিন্তু আপনি তা গোনেন না; বরং এক-দু’জনের কটু কথা, একদিনের কষ্ট— সেটাই মনে রাখেন বছরের পর বছর।
এটাকেই বলা হয়: Negative Confirmation Bias
অর্থাৎ, আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে ভালো ঘটনার চেয়ে খারাপ ঘটনাকে বেশি গুরুত্ব দেয়।
ভালোবাসা, যত্ন, সুখের মুহূর্তগুলো আমাদের চোখে ‘স্বাভাবিক’ মনে হয়,
আর সামান্য দুঃখ বা তিরস্কার হয়ে যায় “অম্লান স্মৃতি।”
👉 তাই একটু থেমে ভাবুন —
যারা আপনাকে ভালোবাসে, তারা নিখুঁত নয়;
তাদের ভালো দিকগুলো মনে রাখুন, ভুলগুলো ক্ষমা করুন।
কারণ শেষ পর্যন্ত স্মৃতি নয়, মনোভাবই আমাদের সম্পর্ক বাঁ
চিয়ে রাখে। ❤️

thanks for your opinion..💜💙💚🥀