প্রাক্তন হয়ে যাওয়া মানুষগুলো ....
আমি যাকে ভালবাসি, সে আজ আমার সাথে নেই। পাশে থাকবে বলেই পাশে নেই। সম্পর্কের এই অবস্থাটাকে একে অপরের 'প্রাক্তন' বলেই চিনি সবাই, কিন্তু আমার কাছে এখনও ‘প্রাক্তন’ শব্দটা ঠিক কাজ করে না ভেতরে ভেতরে। হয়তো সে এখনও ভালবাসার সীমাবদ্ধতায় দাঁড়িয়ে আছে। হয়তো আমি তাকে ধরে রাখতে পারিনি। যত্নের অভাব কিংবা আমার অভাব তার মধ্যে আর নেই।
মানুষটা ছেড়ে গেছে ঠিকই, কিন্তু তাকে ঘৃণা করার মতো কিছুই নেই। তার দেওয়া যত্ন আজও ঘৃণাকে প্রতিরোধ করে, যেন কোনো এন্টিভাইরাস। এখনও হুটহাট দেখা হয়ে যায় রাস্তায় কিংবা শপিংমলে। পরিস্থিতি হয়তো আমাদের আলাদা করেছে, কিন্তু সম্মানটুকু এখনও জমে থাকে হৃদয়ের গভীরে। বেঁচে আছে তার স্মৃতির জানালা।
আমি বরাবরই একজন মুক্ত মানুষ। সবার ভেতরেই এই মুক্ত আত্মা থাকে। আমি আমার মতো করে যেকোনো সম্পর্ককে মুক্ত মনে করি। আকাশের পাখিকে খাঁচায় রেখে পোষা যায়, কিন্তু মুক্তমনাকে কখনও বন্দী করা যায় না। রাজ্য দখল করা যায়, কিন্তু কারো হৃদয়ের রাজ্য কখনও দখল করা যায় না।
কে যেন বলে, "ছেড়ে গেছে মানেই তার প্রতি কু-অভিধান প্রযোজ্য!" কিন্তু আমি বলি সেখানে ভালবাসা ছিল না কখনো। যেখানে সত্যিকার ভালবাসা থাকে, সেখানেই প্রমাণ হয় ছেড়ে গেলেও সম্মান টুকু বেঁচে থাকে।
লেখা– অনিমেষ রায় জয়ন্ত
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ ।


Amio onek valobashi akhono
ReplyDelete🥰
ReplyDelete