"সবচেয়ে কষ্টের জিনিস — বাবা–মায়ের স্বপ্ন পূরণ করতে না পারা"
– By Animesh Roy Joyanto
মানুষের জীবনে সবচেয়ে বড় ব্যথা কোথায় জানো? নিজের ব্যথায় না… বাবা–মায়ের স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়ে।
আমি ছোটবেলা থেকেই খুব বেশি কিছু চাইনি। যা চেয়েছি, আবদারের আগেই বাবা-মা এনে দিয়েছেন। একদিনও শুনিনি— "না, এটা দেওয়া যাবে না।"
হয়তো আমি বুঝতে পারিনি… ওই ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে গিয়ে কত রাত তারা ঘুমায়নি, কত স্বপ্ন তারা থামিয়ে রেখেছে শুধুই আমাকে হাসাতে।
আজ যখন বড় হচ্ছি… জীবনের থাপ্পড়ে একদিন বুঝলাম— স্বপ্ন পাওয়া সহজ, কিন্তু স্বপ্ন পূরণ করা ভীষণ কঠিন।
মাঝেমধ্যে মনে হয়… আমি কি পারব তাদের মুখে সেই হাসিটা ফেরাতে? যে হাসিটা তারা আমার জন্য থামিয়ে রেখেছে?
আমি কি পারব সেই দিনগুলো ফিরিয়ে দিতে যেদিন বাবা কষ্ট করে শুধু বলেছিলেন— "বাবা দুঃখ করিস না, তোর জন্য কিছুই অসম্ভব না…"
আমি কি পারব সেই রাতগুলো ভুলিয়ে দিতে যেদিন আমার পড়ার খাতা ঠিক করতে গিয়ে মা নিজের নতুন শাড়িটা আর কেনেনি?
মাঝেমধ্যে খুব ভয় পাই… আমি কি সত্যিই পারব? নাকি ব্যর্থতার দেয়ালে ধাক্কা খেয়ে একদিন নিজেকেই ঘৃণা করব?
সবচেয়ে বড় ভয়— একদিন যদি বুঝি আমি বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারিনি… তাদের মতো মানুষকে খুশি রাখতে পারিনি… তাদের জন্য কিছুই করতে পারিনি… তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না।
কারণ আমি জানি— আমার প্রতিটি ইচ্ছার পিছনে তারা তাদের ইচ্ছেগুলো মেরে ফেলেছে।
আমার নিজের Failure Story
সত্যি কথা বলতে… আমার জীবনটা ততটা glamorous না। হার, ব্যর্থতা, ভাঙা স্বপ্ন… এগুলোই বেশি।
চাইলে অনেক কিছু করতে পারতাম… কিন্তু সময় নষ্ট করেছি। অন্যদের দেখে দিক বদলেছি, নিজের স্বপ্নকে বারবার থামিয়ে রেখেছি।
অনেকে এগিয়ে গেছে… আর আমি দাঁড়িয়ে থেকে দেখেছি। হয়তো সাহস ছিল না, অথবা ছিল, কিন্তু ব্যবহার করিনি।
অনেক কাজ শুরু করেছি, শেষ করতে পারিনি। হয়তো talento ছিল, কিন্তু consistency ছিল না।
কেউ বুঝেনি আমি ভেতরে ভেতরে কতটা লড়াই করি। সবাই ভাবে— "Animesh তো হাসিখুশি…" কিন্তু ভেতরে একটা গভীর ভয়— "আমি কি সত্যিই বাবা-মাকে সুখ দিতে পারব?"
মাঝেমধ্যে মনে হয় আমি useless… কাজ না হলে নিজেকে দোষ দিতে থাকি। রাতে ঘুমাতে পারি না, কারণ মনে হয়— "আমি কি ব্যর্থ হয়ে যাচ্ছি?"
জীবনের সবচেয়ে বড় ব্যথা— কাউকে বলার মতো একজনও নেই যার সামনে বসে বলতে পারি— “আমি ক্লান্ত… খুব ক্লান্ত।” সবাই শুধু ফল দেখে… কেউ সংগ্রাম দেখে না।
কিন্তু একটা সত্যি কথা — আমি হারিনি
হ্যাঁ… আমি হাজার ভুল করেছি, কিন্তু হাল ছাড়িনি। আমি ব্যর্থ হয়েছি, কিন্তু থামিনি।
আমি পড়ে গেছি, কিন্তু আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি।
কারণ আমার মাথার ভেতরে একটা কথা বারবার বাজে— “আমি না পারলে বাবা-মায়ের মুখটা কেমন হবে?”
“তারা যে আমায় এত বিশ্বাস করেছে, আমি কি সেই বিশ্বাস ভাঙব?”
তাদের হাতের কাঁটা দাগগুলোই আজ আমার motivation। তাদের হাসিটাই আমার পৃথিবীর সবচেয়ে দামি award।
শেষ কথা — আমি পারব
হয়তো দেরি হবে, কিন্তু আমি বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবই।
একদিন নিজের বাবা-মার গর্ব হব।
কারণ পৃথিবীর সবচেয়ে কষ্টের জিনিস— বাবা-মায়ের স্বপ্ন ভেঙে দেওয়া। আর সবচেয়ে সুন্দর জিনিস— তাদের মুখে আবার হাসি ফোটানো।
।

thanks for your opinion..💜💙💚🥀