লেখক: অনিমেষ রায় জয়ন্ত
মানুষের সাথে কথা বলা কমিয়ে দিন, দেখবেন জীবন সুন্দর
মানুষের প্রতি আগ্রহ দেখানো বন্ধ করে দিন, দেখবেন সমস্যা দেখা অর্ধেক বন্ধ হয়ে গেছে৷ কাউকে আগ বাড়িয়ে উপদেশ দিতে যাবেন না, ভুল দেখলেও তা ধরিয়ে দিবেন না, সমস্যায় পড়লেও ততক্ষণ সমাধান দিবেন না, যতক্ষণ না সে সমাধান চায়। মানুষের প্রতি ইন্টারেস্ট আপনার যত কমবে, আপনি তত ঝা'মেলামুক্ত থাকবেন।
কারো উন্নতি দেখলে বলবেন, ‘খুশি হয়েছি’। খারাপ কিছু শুনলে বলবেন, ‘ব্যথিত হয়েছি’। এর বাইরে আর কোনো আগ্রহ কারো প্রতি রাখবেন না। ট'ক্সিক লোকজনের ম্যাসেজ দেখা বন্ধ করে দিন, ফোন রিসিভ করা কমিয়ে দিন। কল রিসিভ না করা আর ম্যাসেজ না দেখার কোনো ব্যাখ্যা দিতে যাবেন না। জাস্ট ‘সরি’ বলে আলাপ শেষ করবেন। বিশ্বাস করুন জীবনটা শান্তির।

thanks for your opinion..💜💙💚🥀