যদি আপনার মেসেজে কেউ বিরক্ত হয়ে যায়, তবে তাদের আর বারবার মেসেজ দেবেন না। ছেড়ে দিন।
যদি কেউ বারবার প্রত্যাখ্যান করে, তবে তাদের প্রতি ক্রমাগত ভালোবাসা বা প্রেমের চেষ্টাটা বন্ধ করুন। কেউ চাইলে থাকে, না চাইলে জোরাজুরি করা মানে শুধু নিজেকে খর্ব করা। কিছু মানুষ কখনোই আপনাকে পুরোপুরি বুঝবে না। বারবার বোঝানোর চেষ্টায় আপনি তাদের কাছে কখনো কখনো ছ্যাঁচড়া বা ব্যক্তিত্বহীন মনে হতে পারেন।
কোনো কোনো সময় “গিভ আপ” করা, নিজেকে কারো থেকে কিছুটা দূরে রাখা, আপনার শান্তির জন্য ভালো। এতে অন্তত আপনার আত্মসম্মান বাঁচে। প্রিয় মানুষের জন্য দু’একবার নিজের সম্মান বিসর্জন দেওয়া দোষ নয়, তা কখনো দরকার হয়। কিন্তু বারবার নিজের সম্মান হারাতে থাকলে, একদিন নিজেকেও হারাবেন।
নিজেকে হারানো সবচেয়ে ভয়ঙ্কর। একবার নিজেকে হারালে, আগের “আমি” ফিরে পাওয়া অনেক কঠিন। এমনকি অন্য কাউকে খুঁজে পাওয়ার চেয়ে নিজের খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। তাই, নিজের সম্মান রক্ষা করুন। নিজেকে হারাবেন না।
- অনিমেষ রায় জয়ন্ত .....

thanks for your opinion..💜💙💚🥀