২২বছর বয়সী এক যুবক ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিলো“বাবা, দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে” বাবা হাসছিলো এবং পাশের সিটে বসা দুই মেয়ে যুবকটির এমন বাচ্চা সুলভ আচরণ সহানুভুতি নিয়ে দেখছিল।
হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল-“ বাবা, দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে”।
মেয়ে দুটি আর নিরব থাকতে পারলো না, বৃদ্ধ বাবাকে বলে ফেললো-“আঙ্কেল আপনি
আপনার ছেলেকে কেন কোন ভালো ডাক্তারকে দেখাচ্ছেন না?
উত্তরে যুবকটির বাবা হেসে বললো-‘আজই আমি দেখিয়েছি, এখন আমরা হাসপাতাল থেকেই আসছি, আমার ছেলে জন্ম থেকেই অন্ধ, আজকেই সে তার চোখের আলো ফিরে পেয়েছে, আজকেই আমার ছেলে সবকিছু নতুন করে দেখতে পাচ্ছে।"
শিক্ষাঃ- পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না। সত্যিটা হয়তো আপনাকে চমকে দিতে পারে.!
সুতরাং, কারো ব্যাপারে কোন কিছু মন্তব্য করার আগে তার সম্পর্কে সব জেনে নিতে হবে
ধন্যবাদ

thanks for your opinion..💜💙💚🥀